মিয়ানমারে নিহত বেড়ে ৭১

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  মিয়ানমারে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর রোববার দেশটিতে সবেচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটে। এতে নিহত বেড়ে হয়েছে ৭১ জন।

রোববারের ওই সহিংসতার ঘটনায় সোমবার সকালে ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আহতদের মধ্য থেকে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে সর্বশেষ ওই সহিংসতায় মোট মারা গেলেন ৭১ জন। খবর দ্যা ইরাবতির

Manual1 Ad Code

সোমবার যারা মারা যান তাদের বেশিরভাগই রোববারের বিক্ষোভে আইয়ারাবাদী ও পাথেইন অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছিলেন।

গত রোববার বিক্ষোভে ইয়াঙ্গুনের লাইংথাইয়া শিল্প এলাকাতেই নিহত হন ২২ জন। এ ছাড়া বিভিন্ন স্থানে আরও ১৭ জন বিক্ষোভকারী প্রাণ হারান।

Manual2 Ad Code

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যু্ত্থানবিরোধী বিক্ষোভ। ইরাবতি নিউজের তথ্য অনুযায়ী, চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৭ জন নিহত হয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code