যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় চীনঃ ইয়াং জিয়েচি

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘অনুমেয় ও গঠনমূলক পথে’ এগিয়ে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। আজ মঙ্গলবার এই আহ্বান জানান চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের পরিচালক ইয়াং জিয়েচি।

 

Manual3 Ad Code

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে অনলাইনে একটি অনুষ্ঠানে আয়োজন করেছিল দেশটির কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কমিটি। এই অনুষ্ঠানে ইয়াং আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। বেইজিং দুই দেশের মধ্যে সম্পর্ক এমন একটি পথে এগিয়ে চায়, যে পথে ‘কোনো সংঘর্ষ, কোনো মুখোমুখি অবস্থান থাকবে না এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই পক্ষই লাভবান হবে’। এই ‘সহযোগিতা’ শব্দটি তিনি ২৪ বার উচ্চারণ করেছেন তাঁর বক্তব্যে।

Manual3 Ad Code

চীনের এই শীর্ষ কূটনৈতিক আরও বলেন, চীনের অভ্যন্তরীণ ইস্যু, যেমন হংকং ও তিব্বতের বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলছেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code