অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করবে মেক্সিকো

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু অভিবাসীদের প্রবেশ ঠেকাতে গুয়েতেমালার সাথে তাদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা জোরদার করবে বলে ঘোষণা দিয়েছে মেক্সিকো।

Manual5 Ad Code

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতি সংস্কারের পর উত্তর দিকে অবৈধ অভিবাসী প্রবাহ বৃদ্ধির প্রেক্ষিতে শুক্রবার (১৯ মার্চ) এই ঘোষণা আসে।

Manual6 Ad Code

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইন্সটিটিউট (এনএমআই) বলেছে অপরাধী চক্রের হয়রানির শিকার অভিবাসী শিশুদের সুরক্ষার উদ্দেশে দক্ষিণ সীমান্তে অভিযান পরিচালিত হবে।

Manual8 Ad Code

এতে বলা হয়েছে , অবৈধ অভিবাসীরা যে সব অঞ্চল দিয়ে সীমান্ত অতিক্রম করবে সে সব অঞ্চলে নজরদারির জন্য ড্রোন ও নাইট ভিশন টহল দিবে।

এনএমআই জানিয়েছে , জানুয়ারি থেকে মেক্সিকান অঞ্চলে বেআইনিভাবে ভ্রমণ করা ৪ হাজারেরও বেশি মধ্য আমেরিকান নাবালক শিশুকে চিহ্নিত করা হয়েছে।

ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখোমুখি, বাইডেন এই সপ্তাহে অভিবাসীদের প্রবেশ না করার আহ্বান জানান। মেক্সিকোর দক্ষিণ সীমান্তে অভিবাসী ঠেকাতে ২০১৯ সাল থেকে জাতীয় রক্ষী টহল দিয়ে আসছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code