সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার নতুন মেয়াদে ফের নিষিদ্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  পূর্বে দেওয়া নিষেধাজ্ঞার শাস্তি শেষ হওয়ার আগেই নতুন মেয়াদে ফের নিষিদ্ধ হলেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার। বড় ধরনের বোনাস গ্রহণসহ ফিফার বেশ কিছু বিধি ভাঙায় নতুন করে ছয় বছর আট মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই ফুটবল কর্মকর্তাকে।

একই রকম নিষেধাজ্ঞা পেয়েছেন ফিফার সাবেক মহাসচিব জেরোমে ভালকেও। পাশাপাশি দুজনকেই সাত লাখ ৮০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

ফিফার এথিক্স কমিটি তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বুধবার এই শাস্তি ঘোষণা করে।

Manual5 Ad Code

৮৫ বছর বয়সী ব্লাটারের আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরে আর ভালকের ২০২৫ সালের অক্টোবরে। এই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন নিষেধাজ্ঞা।

বিশ্বকাপ কেন্দ্র করে বোনাস গ্রহণের অভিযোগে ব্লাটার-ভালকেসহ ফিফার বেশ কিছু সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হয়। এই বোনাস গ্রহণ করে তারা ফিফার বিধি ভেঙেছেন বলে জানানো হয়েছে।

বোনাসগুলো মূলত ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত। কোনো ধরনের অন্যায় করার কথা অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্তরা।

Manual5 Ad Code

১৯৯৮ সাল থেকে টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার ২০১৫ সালের ডিসেম্বরে দুর্নীতির দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে হয় ছয় বছর।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code