আবহাওয়ার কারণে নেপালে নামতে পারেনি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ  প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় তিন ঘণ্টা ঘুরে দেশটিতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে বাংলাদেশে ফিরে আসে বিমানের ফ্লাইটটি। সোমবার সকালে এই ঘটনা ঘটে।
Manual7 Ad Code

জানা গেছে, ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে ও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র।

Manual4 Ad Code

সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। ভারতের বিহার হয়ে ফ্লাইটটি স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে নেপালে ঢুকতেই কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি আর নামতে পারেনি। এ অবস্থায় সেটি নেপালের কালাইয়া, বীরগঞ্জ, নিজগর ও হেতাউদার ওপর দিয়ে প্রায় তিন ঘণ্টা ঘুরপাক খায়।বারবার নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা আবহাওয়ার কারণে নামার অনুমতি দেয়নি। অবশেষে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নেপালের জনকপুর ও ভারতের পুর্নিয়া এলাকা দিয়ে উড়ে বাংলাদেশে অবতরণ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code