রহস্যময় ট্রেনে চেপে রাশিয়ায় কিম জং

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে বহনকারী একটি সাজোঁয়া ট্রেন সোমবার সকালের দিকে রাশিয়ায় ঢুকেছে। জাপানের কিওদো এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে তার এই সফর বলে দাবি যুক্তরাষ্ট্রের।

সংবাদমাধ্যমে আসা একাধিক ছবিতে দেখা গেছে, কিম গত ১০ সেপ্টেম্বর একটি সবুজ রঙের ব্যক্তিগত ট্রেনে চেপে পিয়ংইয়ং ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন বিকেলে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একাধিক সূত্রের বরাতে রয়টার্স ও বিবিসি জানিয়েছে, কিমের ট্রেন ইতোমধ্যে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছে।

Manual7 Ad Code

২০১৯ সালেও ট্রেনে ভ্লাদিভোস্টক ভ্রমণ করেছিলেন কিম। পুরো ট্রেনটি বুলেটপ্রুফ। অনেক ভারী হওয়ায় ঘণ্টায় ৫৯ কিলোমিটারের বেগে বেশি চলতে পারে না।

Manual4 Ad Code

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হতে যাচ্ছে। দুই দলের প্রতিনিধির মধ্যে আলোচনা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code