আরবাজ-আদ্রিয়ানির সম্পর্ক ভাঙার নেপথ্যে কি মালাইকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

আরবাজের সঙ্গে মালাইকার দীর্ঘ ১৮ বছরের সংসার ভেঙেছে ২০১৭ সালে। এরপর বলিউডের আরেক অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক জড়ান মালাইকা। আর নিজের থেকে ২২ বছরের ছোট এক ইতালিয়ান মডেল ও অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়ান আরবাজ। সম্প্রতি জিওর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজের চার বছরের সম্পর্ক ভেঙে গেছে। অনেকই এর দায়ভার দিয়েছেন আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকার উপর। এবার তা নিয়ে মুখ খুলেছেন জিওর্জিয়া।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরবাজের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন জর্জিয়া। জানান, সম্পর্ক ভাঙার কারণ তাঁরা মানুষ হিসেবে একে অন্যের থেকে বেশ আলাদা। তাঁরা দু’জনেই জানতেন এই সম্পর্ক চিরস্থায়ী হবে না।

Manual2 Ad Code

জর্জিয়ার কথায়, ‘আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলাম। একসঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমার মনে হয় শুরু থেকেই আমরা দু’জনে জানতাম যে এটা স্থায়ী হবে না। কারণ আমরা খুব আলাদা। দু’জনেই সেটা বুঝতাম। কিন্তু, আমাদের দু’জনেরই তা স্বীকার করার সাহস ছিল না। পরে একসঙ্গে বসেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।’

Manual3 Ad Code

তাঁদের সম্পর্ক ভাঙার পেছনে অনেকে আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকাকে দায়ী করছেন। এ বিষয়ে জর্জিয়া বলেন, ‘মালাইকার সঙ্গে আরবাজের যে সম্পর্ক ছিল তা সত্যিই কোনও দিন আমাদের সম্পর্কের মাঝে আসেনি। আমি ওর জীবনে আসার আগেই ওটা শেষ হয়ে গিয়েছিল। হিসেব মতো দুই বছর আগে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল এক-দেড় বছর আগে।’ জর্জিয়া জানান সম্পর্ক ভেঙে গেলেও আরবাজের জন্য সব সময় তাঁর হৃদয়ে বিশেষ জায়গা থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code