রোহিঙ্গা ইস্যু: প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় কমিটিতে যোগ দিতে দিল্লিকে ঢাকার অনুরোধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। বাংলাদেশ তাদের নিজ ভূমিতে ফেরাতে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু, এখনত্ত প্রর্ত্যাবত হয়নি তাদের। প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্য এই সংক্রান্ত ত্রিপক্ষীয় বাংলাদেশ, চীন ও মিয়ানমার কমিটির বৈঠকের জন্য বেইজিংকে অনুরোধ করেছে ঢাকা। একই সঙ্গে এই প্রক্রিয়ায় দিল্লিকে যুক্ত হওয়ার অনুরোধও করেছে ঢাকা। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমাদের মূল লক্ষ্য প্রত্যাবাসন এবং এর জন্য আসিয়ান প্লাস প্লাস দেশগুলোর সহায়তা আমরা চেয়েছি। আসিয়ান ছাড়া নিকট প্রতিবেশী চীন ও ভারত এবং দূরবর্তী প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া এই প্রক্রিয়ায় যুক্ত হলে এটি আরও কার্যকর হবে। আন্তর্জাতিক কোর্টে মিয়ানমারের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এটিকে আস্থা অর্জনের একটি ব্যবস্থা হিসেবে দেখছি। যারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন করেছে তারা যদি দায়বদ্ধতার আওতায় আসে তবে রোহিঙ্গাদের মধ্যে মনোবল বৃদ্ধি পাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code