মৌলভীবাজারে সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে দোকানপাট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের বৃদ্ধির হারে শীর্ষে রয়েছে মৌলভীবাজার জেলা। এই সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

Manual1 Ad Code

বুধবার (৩১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে আমরা গত কয়েকদিন ধরে জেলাব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আগামীকাল থেকে আমরা আরও কঠোর হব। সন্ধ্যা ৭টার পর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিনের বেলা স্বাস্থ্যবিধি না মানলে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। বৃহস্পতিবার থেকে ১৫ দিন জেলায় মাইকিং করে ভ্যাকসিন নেয়ার ব্যাপারে উৎসাহ দেয়া হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশে করোনা সংক্রমণের হার টেস্টের বিপরীতে ১৯ দশমিক ০৯ শতাংশ, সেখানে মৌলভীবাজারে সংক্রমণের হার ২০ দশমিক ০৪ শতাংশ। সংক্রমণের দিক থেকে এক নম্বরে আছে মৌলভীবাজার।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code