সি আর দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে ১০০১ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার ও বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ আমেরিকার ফ্লোরিডা থেকে দেশে আনা হবে।
দেশে এনে তাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (২৯ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত কাতার এয়ারলাইন্সযোগে এবং কানাডা প্রবাসী মেঝ মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রণি প্রান্টিস এমিরেটস এয়ারলাইন্সযোগে আগামী ৩১ আগস্ট (সোমবার) যথাক্রমে রাত ২টা বাংলাদেশ সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছাবেন।
জেনারেল দত্তের মরদেহ পরিবারের সঙ্গে আনার চেষ্টা চলছে। তবে, তা সম্ভব না হলে এমিরেটস এয়ারলাইন্সের পরদিন ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ছয়টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা জেনারেল দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাবেক সেনা বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহকে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট এক জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বয়েন্টনবিচের বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code