কলকাতার একাদশে সাকিবের মূল প্রতিদ্বন্দ্বী সুনীল নারিন। তবে ক্যারিবীয় এই ক্রিকেটার শেষ দুই মৌসুম আশানুরূপ খেলতে পারেননি। একসময় বোলার হিসেবে দলে সুযোগ পাওয়া নারিন গেল কয়েক মৌসুম ধরে ব্যাটিংয়ে বেশি মনোযোগী। তবে ব্যাটিংয়ে যত সাফল্য পেয়েছেন, ততই বোলিংয়ে ধার কমেছে। উপরন্তু সবসময় বোলিং অ্যাকশন নিয়ে কড়া নজরেও থাকতে হয় তাকে। এবার তাই প্রথম কয়েক ম্যাচে তার বদলে সাকিবকে খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের- এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। গত শুক্রবার চেন্নাইয়ে অনুশীলনে তাকে দীর্ঘসময় ধরে নেট ব্যাটিংও করতে দেখা গেছে।

সাকিবকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের একাদশ হতে পারে এরকম: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোতি, প্রসিদ্ধ কৃষ্ণ ও ভরুন চক্রবর্তী। তবে চেন্নাইয়ের স্পিনবান্ধব পিচ বিবেচনায় হরভজন সিংও খেলতে পারেন।

Manual3 Ad Code

এদিকে আইপিএলে থাকা বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের দলের প্রথম খেলা আগামীকাল। তার দল রাজস্থান রয়্যালস খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।

Manual7 Ad Code