দেড় বছর পর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদিআরব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

প্রায় দেড় বছর স্থগিত রাখার পর আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে সৌদি আরব।

Manual3 Ad Code

দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) এই সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির যোগাযোগ বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাস।

Manual8 Ad Code

এতে করে ওমরাহ ও হজ পালনকারীদের জন্য যাতায়াত পথ প্রশস্ত হবে। এর আগে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছিল যে, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে।

Manual3 Ad Code

সৌদিয়া এক টুইট বার্তায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। টুইটে কয়েকটি সুটকেসের ছবি দিয়ে সৌদিয়া জানিয়েছে, আপনি কি আপনার ব্যাগ গুছিয়েছেন? করোনাভাইরাসের নতুন প্রজাতি শনাক্তের পর গত ডিসেম্বরে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞারোপ করে সৌদি। এর আগে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিলেও করোনা সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি। ভ্রমণের শর্ত হিসেবে টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে।

Manual1 Ad Code

করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৯৭০ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৮২৩ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code