মঙ্গলে উড়ল নাসার হেলিকপ্টার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছোট একটি হেলিকপ্টার মঙ্গলগ্রহে সফলভাবে উড্ডয়ন করেছে। সোমবার আগে থেকে ঠিক করে রাখা সময়েই মঙ্গলের আকাশে উড়ছে নাসার হেলিকপ্টারটি।

Manual7 Ad Code

চার পা বিশিষ্ট ‘ইনজেনুইটি’ নামের মহাকাশযানটি বাতাসে এক মিনিটের কম সময় উড্ডয়ন করেছে। খবর বিবিসি ও হিন্দুস্তান টাইমসের

Manual5 Ad Code

হেলিকপ্টারটির উড্ডয়নের ভিডিও ধারণ করা হয়েছে মঙ্গলযান পারসিভেরান্স-এর ক্যামেরায়। সেখানে নাসার মাটি ছেড়ে উড়তে দেখা গিয়েছে ইনজেনুইটি-কে। মঙ্গলের মাটি থেকে প্রায় ১০ ফুট উপর পর্যন্ত সোজা উপরে উঠে যায় হেলিকপ্টারটি। এরপর ধীরে ধীরে আবার নেমে আসে।

 

Manual1 Ad Code

Manual4 Ad Code

নাসার ‘ইনজেনুইটি’ টিমের প্রোজেক্ট ম্যানেজার মিমি অউং বলেন, ঠিক রাইট ব্রাদারদের মতোই আমরাও জানি যে আমাদের কাজ শেষ হয়নি। এটা শুরু মাত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code