যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। একই কারণে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপেও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের

Manual5 Ad Code

এর আগে করোনার কারণে ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এবার সরাসরি সফর না করার পরামর্শ দিয়েছে।

Manual2 Ad Code

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য লেভেল-৪ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে এ মুহূর্তে করোনার সংক্রমণ খুব বেশি ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে একই কারণে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপেও যেতে নিষেধ করেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code