রেকর্ড শিরোপা জিতল ম্যানসিটি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual7 Ad Code

টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপে রেকর্ড টানা ৪বার শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে খেলার শেষ দিকে এমেরিক লাপোর্ত গোল করে পেপ গার্দিওলার শিষ্যদের চ্যাম্পিয়ন করান। রোববার লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেলের মুখোমুখি হয় দু’দল। লিভারপুলের সমান টানা চারবার লিগ কাপের শিরোপা জিতে রেকর্ড স্পর্শ করল ম্যানসিটি। ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার এই ট্রফির স্বাদ পেয়েছিল অলরেডরা। অন্যদিকে প্রতিযোগিতার সবচেয়ে বেশি আট শিরোপা জয়ের রেকর্ডেও লিভারপুলের পাশে বসলো সিটি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code