বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়াল – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:১৪, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়াল

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়াল

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের আগাম প্রস্তুতি থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। বিশ্বে ক্রমেই বাড়ছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এখনো পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে।

বিশ্বে গত একদিনে মহামারি করোনায় মারা গেছেন ১৫ হাজার ৯২ জন। একই দিনে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৭ হাজার ৭৩২ জন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ২০৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৭৪৭ জন।

Manual7 Ad Code

এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৮১২ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ২৭৬ জন।

Manual7 Ad Code

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।

এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে তুরস্ক, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৩০৫ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে থাইল্যান্ডে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে ধীরে ধীরে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code