মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার সদর হাসপাতালে হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধিঃ
 
জেলা প্রশাসন মৌলভীবাজার এবং মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ৫০ (পঞ্চাশ) টি অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
 
বৃহস্পতিবার জেলা প্রশাসন, মৌলভীবাজার এবং মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম এর ব্যক্তিগত সহযোগিতায় এবং আবুল খায়ের গ্রুপ কোম্পানি লিমিটেডের সৌজন্যে ৫০ (পঞ্চাশ) টি অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এ সকল সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথি দত্ত কানুনগো  এর নিকট হস্তান্তর করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code