করোনার ভারতীয় ধরন এবার ফ্রান্সে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

নিউজ ডেস্ক :

এবার ফ্রান্সেও মিললো করোনাভাইরাসের ভারতীয় ধরন। জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ভারতীয় ধরনের করোনায় তিনজন আক্রান্ত হয়েছে। এরআগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল, বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। জি নিউজের প্রতিবেদনে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীর সূত্রে বলা হয়েছে, বি.১.৬১৭ নামক এই ধরনের খোঁজ কয়েক দিন আগেই মিলেছে। প্রথম ভারতীয় ধরন ধরা পড়ে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের এক নারীর। সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। গত বুধবার এ তথ্য নিশ্চিত করে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত বাকি দুজনও নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ফ্রান্সে যান। তারা দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বাসিন্দা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code