পশ্চিমবঙ্গে নির্বাচনে বিপর্যয়: কারণ উদঘাটনের চেষ্টা অমিতের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ:

Manual6 Ad Code

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ। রবিবার দুপুরে দলটির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এ কথা জানিয়েছেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপি’র ভরাডুবি হয়েছে। বিধানসভা ভোটের প্রচারে এসে পশ্চিমবঙ্গকে প্রায় নিজের বাড়ি বানিয়ে ফেলেছিলেন বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নির্বাচনি প্রচারে একাধিক বার ২০০ আসনে জেতার দাবি করেছেন তিনি। কিন্তু করোনা মহামারির ভয়াবহতার মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি  মেনে গতকাল ২৯২ আসনের ভোট গণনার পর বেসরকারি ফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি রাতে জানায়, তৃণমূল কংগ্রেস এককভাবে ২১৪টি আসনে জয় পেয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code