বিজেপি বিরোধী জোট গঠনে দিল্লিতে এবার সনিয়া-মমতা বৈঠক!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

ভারতে বিজেপি বিরোধী জোট গঠনে আবার জোরেশোরে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলোকে জোটবদ্ধ করার প্রক্রিয়াকে আরও সুসংহত করতে দিল্লি যাচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর পর এটিই তাঁর প্রথম দিল্লি সফর। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী থেকে শুরু করে বিজেপি–বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

তবে বিরোধীদের এই সক্রিয়তাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আজ বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের বারানসি থেকে পাল্টা প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মাস ছয়েকের মধ্যেই দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের ‘সেমিফাইনাল’ হতে চলেছে এই ভোট।

Manual5 Ad Code

ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদি আজ বারানসিতে করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঢালাও প্রশংসা করেছেন। যদিও করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার।

Manual6 Ad Code

সম্মিলিতভাবে বিজেপিকে হারানোই এবার মমতার লক্ষ্য। তেমন ঘোষণাই তিনি দিয়ে রেখেছেন। সে লক্ষ্যেই আগামী ২৫ জুলাই টানা পাঁচ দিনের দিল্লি সফরে যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শারদ পাওয়ার, আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালসহ অনেকের সঙ্গে দেখা করবেন মমতা।

মমতার দিল্লিতে অবস্থানকালে বেশ কয়েকজন সাবেক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জানা যাচ্ছে।

Manual5 Ad Code

এদিকে ভারতের ভোট কৌশলী প্রশান্ত কিশোরও মমতার দিল্লি সফরের আগে নিয়মিত বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে ‘সৌজন্য’ বৈঠক করে যাচ্ছেন।

করোনার গণ টিকা দানে বৈষম্য, জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সম্প্রতি বন্দিদশায় মানবাধিকার কর্মী, ৮৪ বছরের স্টান স্বামীর মৃত্যু বিরোধীদের জোটবদ্ধ হতে সাহায্য করেছে। এদিনই ভারতীয় সুপ্রিম কোর্ট ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন এখনো বহাল রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code