বিনিয়োগকারীদের জন্য ১০ ভাগ মুনাফা ঘোষণা পিজিসিবির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: শেয়ার হোল্ডারদের জন্য ১০ ভাগ নগদ মুনাফা ঘোষণা করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। শনিবার (২১ জানুয়ারি) বার্ষিক সাধারণ সভায় পিজিসিবি এই ঘোষণা দেয়।

Manual8 Ad Code

বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, পিজিসিবির গত অর্থবছরে মুনাফা কমেছে ২০০ কোটি টাকা। করোনা-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ডলারের দাম বাড়ায় এবং উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে। ফলে কোম্পানির আয় তুলনামূলক কম হয়েছে। এজিএমে কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাড়া অন্যদের জন্য ১০ ভাগ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের হাতে গোনা কয়েকটি কোম্পানির মধ্যে রাষ্ট্রীয় এই কোম্পানিটি শেয়ারবাজারে রয়েছে। কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১০ ভাগ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

Manual8 Ad Code

পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া সাধারণ সভায় জানান, ২০২১-২২ অর্থবছরে পিজিসিবি টাকা ১২২ কোটি ৯২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। গত অর্থবছরে টাকা ৩২০ কোটি ৮১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছিল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code