পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। সোমবার  দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়লেও তা বর্তমানে কমে এসেছে। তবে পার্শ্ববর্তী ভারতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করেন যে, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে পড়লে দেশের অবস্থা বিপর্যস্ত হবে।

Manual7 Ad Code

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করেন যে, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে পড়লে দেশের অবস্থা বিপর্যস্ত হবে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। তবে আজ স্বাস্থ্যমন্ত্রী বললেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code