বিশেষ ব্যবস্থায়’ ফিরবেন সাকিব-মোস্তাফিজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ:

Manual2 Ad Code

করোনা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত হয়ে গেছে এবারের আইপিএল। ফলে দেশে ফিরে আসতে হচ্ছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে।আইপিএল খেলতে ভারতে অবস্থান করা সাকিব ও মোস্তাফিজকে দেশে ফেরানোর জন্য ‘বিশেষ ব্যবস্থা’র বিকল্প দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কী সেই ‘বিশেষ ব্যবস্থা’ তা এখনও জানা যায়নি। বিসিবি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তাদের দুজনের কোয়ারেন্টিন নিয়েও ‘বিশেষ’ ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। বোর্ড চায়, তারা যেহেতু আইপিএলে জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন, দেশে ফেরার পর তাদের জন্য কোয়ারেন্টিন শিথিল হবে। আইপিএল শেষ করে আগামী ১৯ মে দেশে ফেরার কথা ছিল সাকিব ও মোস্তাফিজের। চলতি মাসে ঘরের মাঠে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই দুজন। কিন্তু করোনার দাপটে আজ মঙ্গলবার হুট করেই আইপিএল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code