হারের পর হাসি-তামাশা, ক্ষমা চাইলেন রিয়াল তারকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ:

Manual8 Ad Code

দল হেরেছে সেমিফাইনালে। ফাইনাল-স্বপ্ন ভেঙে যাওয়ায় ওই সময় হতাশা গ্রাস করাই স্বাভাবিক। অথচ রিয়াল মাদ্রিদ তারকা এডেন হ্যাজার্ডকে আবিষ্কার করা গেলো হাস্যোজ্জ্বল অবস্থায়! বেজায় চটলেন লস ব্লাঙ্কোস ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় থামাতে বেলজিয়ান ফরোয়ার্ড তাড়াতাড়ি ক্ষমা চাইলেন ওই ঘটনার জন্য। চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল। গত বুধবার স্টামফোর্ড ব্রিজের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারে মাদ্রিদের ক্লাবটি। হারের পর চেলসি খেলোয়াড়দের সঙ্গে হ্যাজার্ডের হাসি-তামাশার একটি মুহূর্ত টিভি ক্যামেরায় ধরা পড়ার পর খেপেছেন রিয়াল ভক্তরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দুঃখপ্রকাশ করেছেন হ্যাজার্ড।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code