শিশুদের মধ্যে বাড়ছে করোনার সংক্রমণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ:

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা ভারত। চলতি বছরে করোনার হানা থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। তাদের মধ্যেও ছড়াচ্ছে সংক্রমণ। চিকিৎসকরা বারবার বলছেন, শিশুরা করোনার কারণে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ছে না। কিন্তু তারপরও সব রকম ভাবে সতর্ক থাকা জরুরি।

শিশুদের মধ্যে সাধারণত মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। যেগুলো প্রথমে অনেক অভিভাবকই করোনার উপসর্গ বলে বুঝতে পারছেন না। এক নজর দেখে নিন, সেগুলি কী।

 

Manual2 Ad Code

পেটে ব্যথা: 

Manual8 Ad Code

চলতি বছর রূপ পরিবর্তিত করোনা সংক্রমণের অন্যতম উপসর্গ পেটের সমস্যা। শিশুদের মধ্যেও সেটা দেখা যাচ্ছে। হঠাৎ পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা, হজমের সমস্যা, পেট ভারী লাগা-এ সবই হতে পারে করোনার উপসর্গ। হঠাৎ যদি আপনার সন্তান খেতে না চায় এবং খিদে না থাকার অভিযোগ করে, তা হলেও সতর্ক হতে হবে।

 

Manual6 Ad Code

ডায়রিয়া:

শিশুদের মধ্যে বমি এবং খুব বেশি পেট খারাপের লক্ষণ দেখলে সাবধান হতে হবে। শিশুদের কোভিড সংক্রমণের অন্যতম উপসর্গ ডায়রিয়া।

 

জ্বর:

জ্বর বেশির ভাগ ভাইরাস অসুখের অন্যতম উপসর্গ। তবে করোনার কারণে জ্বর এলে সঙ্গে কাঁপুনি, ক্লান্তিভাবও দেখা যাচ্ছে। তাই সতর্ক থাকুন। এমনিতে শিশুদের একটু বেশি জ্বর আসতেই পারে। কখনও কখনও শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রিও ছুঁতে পারে। তবে সাধারণত ২-৩ দিনের মধ্যে এই জ্বর ঠিক হয়ে যেতে দেখা গেছে। তবে আপনার সন্তানের জ্বর যদি ৫ দিনের বেশি থাকে, তা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

Manual4 Ad Code

কাশি-ঠাণ্ডা লাগা:  প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে করোনার জন্য ফুসফুসে সংক্রমণ খুব একটা শোনা যায়নি। তবে ঠাণ্ডা লাগা, টানা কাশি, গলা ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিতেও পারে। পাশাপাশি জ্বর বা পেটের সমস্যা থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code