চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৯৭। চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত ৫৮৭ জন মারা গেছেন।

Manual2 Ad Code

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭০ জনের করোনা ‘পজিটিভ’ আসে।

Manual7 Ad Code

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নগরের। বাকি দুজন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে নগরের ৬২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৮ জন।

১৬ মে চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়। এদিন ৩৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৭ জনের করোনা ‘পজিটিভ’ আসে।

Manual4 Ad Code

১৫ মে চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়। আর ২৫ জনের করোনা শনাক্ত হয়। এদিন ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল। শনাক্তের হার ছিল ১৩ শতাংশ।

Manual3 Ad Code

১৪ মে চট্টগ্রামে ৬১ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান একজন। এদিন ৭৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code