গোমূত্র পান করি, তাই করোনা হয়নি: বিজেপি এমপি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা

Manual7 Ad Code

গোমূত্র পান করলে ক্যানসার সেরে যায় দাবি করা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য প্রজ্ঞা ঠাকুর আবারও আলোচনায়। এবার তিনি দাবি করেছেন, প্রতিদিন গোমূত্র পান করেন বলে তার করোনা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। সব সময় গেরুয়া পোশাক পরে নিজেকে সাধু দাবি করা প্রজ্ঞা ঠাকুর বলেছেন, গোমূত্র জীবনদায়ী। এর একাধিক গুণ রয়েছে। করোনা সংক্রমণও রুখে দিতে পারে গোমূত্র। তিনি বলেন, প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। আমি প্রতিদিন গোমূত্র পান করি। তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না। আর আমার করোনাও হয়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code