অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

ভারত অক্টোবরের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে। দেশে ভ্যাকসিন স্বল্পতার কারণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পথে হাঁটছে নয়া দিল্লি। ফলে প্রত্যাশার চেয়ে দীর্ঘ হতে যাচ্ছে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞার মেয়াদ। এতে বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগ সরবরাহ স্বল্পতায় পড়ার আশঙ্কা রয়েছে। ভারত সরকারের তিনটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

Manual8 Ad Code

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কাছে বিক্রি ও উপহার হিসেবে ৬ কোটি ৬০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে ভারত। কিন্তু এক মাস আগে সংক্রমণ বৃদ্ধির ফলে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বিকল্প উৎস থেকে বিকল্প ভ্যাকসিন সংগ্রহ করতে বিপাকে পড়ছে সংশ্লিষ্ট দেশগুলো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code