করোনাকালে সবাই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে চাই। আর এর জন্য অনেক কিছুই তো করছি, কিন্তু ছোট একটি পাত্রে কিছু গরম মশলা যে রান্নাঘরেই রযেছে একবার দেখেছেন কি? এগুলোর সঙ্গে রয়েছে জয়ফল। এটি নিয়মিত খেলে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি তো পাবেই, এর পাশাপাশি আরও বহুগুণ রয়েছে এই মশলার।
Manual7 Ad Code
আসুন জেনে নেই:
Manual4 Ad Code
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক কাপ গরম দুধের সঙ্গে এক চা চামচ মধু ও সামান্য জয়ফল গুঁড়া মিশিয়ে পান করুন
যারা ঘুমের সমস্যায় ভুগছেন, তারা দুধে মিশিয়ে জয়ফল গুঁড়া খেলে উপকার পাবেন
গাঁটের পুরনো ব্যথা কমাতেও জয়ফল কাজে দেয়। যারা নিয়মিত এটি খান, তাদের পুরনো ব্যথা ক্রমশ কমতে থাকে
হজমের সমস্যা কমিয়ে দিতে পারে এই মশলার গুঁড়া
মুখে কালো দাগ পড়ে গেলে বা মেছতা হলেও দূর করবে জয়ফল ও জয়ত্রী। জয়ফল পানিতে ভিজিয়ে রেখে পিষে নিন মিহি করে। তাতে একটু মধু মিশিয়ে প্যাক তৈরি করে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। ধীরে ধীরে মিলিয়ে যাবে মেছতা