ইফতারে শক্তি জোগায় তরমুজের শরবত, যেভাবে বানাবেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : গরমের দিনে দীর্ঘ সময় রোজা রাখার পর ক্লান্ত হয়ে পড়ে শরীর। তাই ইফতারে এমন কিছু রাখুন; যা তৃষ্ণা মিটিয়ে শক্তি জোগাবে। এক্ষেত্রে মৌসুমি ফল উপকারি। বাজারে এখন পাওয়া যাচ্ছে তরমুজ। মৌসুমি এ ফলটি রসে ভরপুর। এর পুষ্টিগুণও রয়েছে অনেক। তাই, ইফতারের টেবিলে রাখতে পারেন তরমুজের শরবত।

Manual4 Ad Code

উপকরণ

তরমুজ ৩ কাপ (কিউব করে কাটা), লেবুর রস ১ চা চামচ, বিট লবণ হাফ চা চামচ, চিনি পরিমাণ মতো।

Manual3 Ad Code

Manual7 Ad Code

প্রণালি

সবগুলো উপাদান একসঙ্গে ব্লেন্ড করে নিন। চাইলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলুন।

Manual8 Ad Code

গ্লাসে ঢেলে কয়েক টুকরো বরফ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code