

ডেস্ক নিউজ, ঢাকা:
মিয়ানমারের সামরিক জান্তা দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দলের নিবন্ধন বাতিল করে বিলুপ্তির জন্য নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। শুক্রবার দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এক কমিশনারকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে। ফেব্রুয়ারিতে সর্বশেষ নির্বাচনে জয়ী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টি (এনএলডি)-কে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেফতার করে গৃহবন্দি রাখা হয় দলটির নেত্রী অং সান সু চিকে। খবরে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনএলডিসহ বেশ কয়েকটি রাজনৈতিক জান্তার সঙ্গে বৈঠকটি বয়কট করেছে।