কোচ হিসেবে বহাল থাকছেন ডমিঙ্গো

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual4 Ad Code

গত কয়েক সিরিজ ধরেই হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বাংলাদেশ দল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে হারের পর ডমিঙ্গোকে নিয়ে সমালোচনা হয় খুব বেশি। সেটি ডালপালা মেলেছে নিউজিল্যান্ডের ব্যর্থতার পর। গুঞ্জনও উঠে চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ! কিন্তু আপাতত সেই পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার তেমনই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। দলের বাজে পারফরম্যান্সের জন্য কোচের চেয়ে ক্রিকেটারদের ভুলই বেশি দেখছেন বোর্ড প্রধান, ‘এখানে ২-৩টা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে কোচের সঙ্গে চুক্তি নবায়ন করবো কি করবো না! এটা একটা ইস্যু। দ্বিতীয়টা হচ্ছে, যদি আমরা নবায়ন না করি তাহলে বিকল্প কিছু থাকতে হবে। এই করোনাকালে ও বিশ্বকাপের আগে এমন কোন কিছু আমাদের মাথায় নেই। এটাই বাস্তবতা। এখন আমরা (বিসিবি) জড়িত (দলের সঙ্গে) হতে শুরু করেছি। আমরা বলতে ক্রিকেট বোর্ড সরাসরি একটু জানার চেষ্টা করছে, কী হচ্ছে, কেন হচ্ছে!’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code