কানাডায় আবার অনুমোদন পেলো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ এক সপ্তাহ স্থগিত থাকার পর কানাডার অন্টারিও প্রদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যাস্ট্রাজেনেকার টিকা সংক্রান্ত সর্বশেষ তথ্য উপাত্ত পর্যালোচনা করে টিকাটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

Manual7 Ad Code

‘রক্তে জমাট বাঁধার’ (ব্লাড ক্লট) আশংকার অভিযোগ ওঠার পর কানাডার অন্টারিওসহ বেশ কয়েকটি প্রদেশে প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত রাখে। অন্টারিও দ্বিতীয় ডোজ হিসেবে এই টিকা নাগরিকদের দেবে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্য উপাত্ত তারা বিশ্লেষণ করে দেখেছেন। এমনিতেই তো ব্লাড ক্লটের আশংকা খুবই কম ক্ষীণ, সেই আশংকাটা থাকে প্রথম ডোজ নেয়ার পরের প্রথম কয়েকদিন। দ্বিতীয় ডোজ নেয়ার পর সেই আশংকাটা অনেকাংশেই কেটে যায়। ফলে প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ আসলে ব্লাড ক্লটের আশংকাকেই অনেকাংশে কমিয়ে দেয়।

Manual4 Ad Code

মার্চের ১০ থেকে ১৯ তারিখের মধ্যে যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, তারা এখন দ্বিতীয় ডোজের জন্য বুকিং দিতে পারবেন। যারা প্রথম ডোজ টিকা নেবেন- তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফাইজার এবং মডার্নার টিকা আছে। বারো বছরের উপরের যে কেউ যে কোনো এলাকায় এখন টিকার জন্য বুকিং দিতে পারবেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code