বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন রানি এলিজাবেথ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ চলতি মাসে সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

যুক্তরাজ্যে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে অংশ নেবেন বাইডেন। সম্মেলনে অংশ নেওয়ার পর ১৩ জুন বাইডেনের সঙ্গে রানি এলিজাবেথের সাক্ষাৎ হবে। গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানায় বাকিংহাম প্যালেস।

Manual5 Ad Code

বাকিংহাম প্যালেস জানিয়েছে, পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি দেশটির ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে রানি এলিজাবেথ সাক্ষাৎ করবেন।

Manual3 Ad Code

২০২০ সালের মার্চে যুক্তরাজ্যে প্রথম করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ অধিকাংশ সময় উইন্ডসর ক্যাসেলেই থাকছেন। তিনি ইতিমধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

করোনার কারণে রানি এলিজাবেথ বিদেশি রাষ্ট্রদূতসহ অন্যদের সঙ্গে তাঁর অধিকাংশ বৈঠক-সাক্ষাৎকার ভার্চ্যুয়ালি করে আসছেন। তবে জো বাইডেন ও জিল বাইডেনের সঙ্গে তিনি সশরীরেই সাক্ষাৎ করবেন।

গত ৯ এপ্রিল রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান। তাঁর শেষকৃত্যে রানিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। তারপর গত ১১ মে পার্লামেন্টের অধিবেশন শুরুর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল।

Manual7 Ad Code

গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাইডেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জি-৭ সম্মেলনে অংশ নিতে তিনি প্রথম বিদেশ সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এই সফরে তিনি ব্রাসেলস ও জেনেভাতেও যাবেন। জেনেভায় ১৬ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code