কোদালীছড়ায় কচুরীপানার কারণে মৌলভীবাজার জলাবদ্ধতা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

হুমায়ুন রহমান বাপ্পী, মৌলভীবাজার ঃ
এবার কোদালীছড়ার নিম্নাঞ্চলে বিশাল কচুরীপানার স্তুপের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে আগের মতই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মৌলভীবাজার শহরের কয়েকটি স্থানে। একাধিক বাসাবাড়িতে পানি প্রবেশ করার খবরও পাওয়া গেছে। এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ৪ জুন শুক্রবার রাতে বৃষ্টি হবার পর।
তবে, কোদালীছড়ার নিম্নাঞ্চলের বিশাল ওই কচুরীপানার স্তুপ অপসারণ করতে ৫ জুন শনিবার সকাল থেকে পৌরমেয়র ফজলুর রহমানের নেতৃত্বে শ্রমিকরা কাজ করছে।
জানা গেছে, এ ব্যাপারে জেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পৌরসভাসহ সকলের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং শহরবাসী যাতে এই বর্ষায় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পান সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কোদালীছড়াটি বর্ষা মৌসুমে শহরবাসীর দূর্ভোগের কারণ হওয়ায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংগঠনসহ সচেতন নাগরিকদের সভা সমাবেশে এটি সংস্কার ও জবরদখল উচ্ছেদের দাবীর প্রেক্ষিতে বর্তমান মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় ছড়াটি খননসহ সংস্কার কার্যক্রম চালু হওয়ায় অবাধ পানিপ্রবাহ কিছুটা হলেও নিশ্চিত হয়ে গত ২/৩ বছর শহরে জলাবদ্ধতা অনেকটাই নিরসন হয়।
কিন্তু, এবারে ছড়ার নিম্নাঞ্চলে বিশাল কচুরীপানার স্তুপ সৃষ্টি হওয়ায় শুক্রবার রাতের বৃষ্টিতে শহরের কয়েকটি এলাকা জলাবদ্ধতার কবলে পতিত হয়।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code