শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ ধরার জালে অজগর সাপ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

সংগ্রাম দত্ত

Manual7 Ad Code

পর্যটন নগরী শ্রীমঙ্গল থানার হাইল হাওরে মাছ ধরার জালে অজগর সাপ ধরা পড়েছে।

জানা গেছে, শনিবার ( ১৭ ম) সকাল ৬ টায় শ্রীমঙ্গল থানার হাইল হাওরে মাছ ধরার কাজে বের হয়েছিলেন শিপু মিয়া নামক এক ব্যক্তি। তিনি হাইল হাওরে রিং জাল পেতে মাছ ধরছিলেন। এমতাবস্থায় তিনি তার জাল তুলে দেখতে পান যে জালে একটি অজগর সাপ ধরা পড়েছে। জালে আটকে থাকা সাপটি দেখে তিনি হতবম্ব হয়ে যান এবং তৎক্ষণাৎ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ফোনে যোগাযোগ করেন।এ খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজলের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটি নিরাপদে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য যে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার মধ্যবর্তী এলাকায় লাউয়াছড়া বনাঞ্চল বেশ কিছু জমি বেদখল, গাছপালা বন জঙ্গলসহ বনজ সম্পদ উজাড় হওয়ার কারণে বন্য পশুপাখি খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসে। বাসা বাড়িসহ বিভিন্ন স্থানে ধরা পড়ে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন (শীতেশ বাবুর চিড়িয়াখানা নামে পরিচিত) বিগত দেড় দশকের উপর শ্রীমঙ্গল ও তার আশপাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাতসর অধিক জীবিত বন্যপ্রাণী উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ ধরার জালে অজগর সাপ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code