মৌলভীবাজারে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code
ডেস্ক রিপোর্ট :: “ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃতুর ঝুঁকি কমান” স্লোগান সারাদেশে ব্যাপী আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় পর্যায়) অনুষ্ঠিত হবে। এতে মৌলভীবাজার জেলায় ২ লক্ষ ৭৪ হাজার ৫৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১১টায় ইপিআই ভবনে সিভিল সার্জন (সিএস) কার্যালয় কর্তৃক আয়োজিত সাংবাদিক অরিয়েন্টেশনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. শাহজান কবির।
জানা যায়, আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার জেলার মোট ৭টি উপজেলায় ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৭৩১ ও ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪৫ হাজার ৩২২জন শিশু রয়েছে।
ক্যাম্পেইনে ৩হাজার ৩৯০ জন সেচ্ছাসেবক ও ২৪৪জন সুপারভাইজার ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। এছাড়া দায়িত্বপালন করবেন ২৪৫ জন স্বাস্থ্য সহকারী ও ২৫২ জন পরিবার কল্যাণ সহকারী।
সিভিল সার্জন শাহজান কবিরের সভাপতিত্বে অরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সার্জন ডা. সায়মা মুজাহিদ, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code