বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোর ইন্টারনেট বিপর্যয়ের নেপথ্যে ছিল ‘সফটওয়্যার বাগ’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

বিশ্বজুড়ে হাজার হাজার সরকারি ওয়েবসাইট এক ঘন্টার বেশি সময় বন্ধ ছিল। অচল হয়ে পড়ে বড় বড় ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান ও ব্লুমবার্গ নিউজসহ অনেক গণমাধ্যমের ওয়েবসাইটও। গত মঙ্গলবার (৮জুন) এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

পরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী কোম্পানি- ফাস্টলি সমস্যা চিহ্নিত করততে সক্ষম হয়। ‘আউটেজ’ বা সংযোগ বিচ্ছিন্নতা সম্পর্কিত ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় সেগুলো আবার সচল হয়েছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

এ ঘটনার জন্য একটি সফটওয়্যার বাগকে দায়ী করেছে ফাস্টলি। তাদের দাবি, ফাস্টলির একটি গ্রাহক প্রতিষ্ঠান তার সেটিংসে পরিবর্তন আনার ফলে বাগটি সক্রিয় হয়ে উঠে।

Manual8 Ad Code

ফাস্টলির ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক রকওয়েল বলেন, ‘একটি ভ্যালিড কাস্টমার কনফিগারেশন পরিবর্তনের ফলে আগে থেকেই সফটওয়্যারে বিদ্যমান ছিলো একটি সুপ্ত বাগ। যা সক্রিয় হয়ে উঠে এবং এর প্রভাবে ৮ই জুন বিশ্বজুড়ে এই বিপর্যয় দেখা দেয়।’

Fastly says global internet outage was due to a software bug - Axiosনিক আরও বলেন, ‘এই বিভ্রাটটি নিশ্চিতভাবে মারাত্মক এবং তীব্র ছিল। তবে মাত্র ৪৯ মিনিটের মাথায় ফাস্টলি পুনরায় নেটওয়ার্কগুলো সচল করতে সক্ষম হয়েছে। বিপর্যয়ের জন্য দায়ী বাগটি মে মাসের সফটওয়্যার আপডেটেই ছিল তবে সেটিকে তখন চিহ্নিত করা সম্ভব হয়নি।’

ফাস্টলি জানায়, সফটওয়্যার আপডেটের সময় কেন এই বাগটি নজর এড়িয়ে গেল সেটি এখন প্রতিষ্ঠানটি অনুসন্ধানের চেষ্টা করছে। আমাদের আগেই অনুমান করে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল।

সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান ফাস্টলি বর্তমানে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ক্লাউড নির্ভর কন্টেট ডেলিভারি নেটওয়ার্ক। বিশ্বের অন্তত ২৬টি দেশে এর কার্যক্রম বিস্তৃত।

ক্লাইড কম্পিউটিং সেবা গ্রাহক সাইটগুলোর কন্টেট দ্রুত গতিতে চালিত করতে সহায়তা করে। ফলে এসব সাইট দ্রুত তাদের নিজস্ব ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code