কম্বোডিয়া সেনাবাহিনীতে যোগ দিল ২০টি ইঁদুর!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

গৃহযুদ্ধের সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়েছিল। দেশটিতে ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত স্থল মাইন বিস্ফোরণে ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ কারণে ইঁদুর দিয়ে মাইন অপসারণের কাজ করা হচ্ছে দেশটিতে। সে লক্ষ্যে তানজানিয়া থেকে আমদানিকৃত ইঁদুরের ঘ্রাণশক্তি তীব্র হওয়ায় তাদের মাইন শনাক্তে কাজে লাগানো হচ্ছে।

Manual3 Ad Code

ইঁদুর দিয়ে মাইন অপসারণের বিষয়টি সফল হওয়ায় ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। সম্প্রতি স্বর্ণপদকজয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পর আরো ২০টি ইঁদুরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই সব ইঁদুরের তদারককারী মালেন বলেন, কাজ শুরুর আগে আমরা বুঝতে পারিনি স্থল মাইন খোঁজার কাজটা ওরা এত ভালোভাবে করতে পারবে। ইঁদুরের অসাধারণ ঘাণশক্তি আছে যা আমাদের নেই। বেশির ভাগ ক্ষেত্রেই ওরা সঠিক ইঙ্গিত দেয়।

কোম্বোডিয়ায় নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইদুর স্থল মাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোপো নামের একটি সংগঠন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code