ইউবারি মেলন কেজিতে দাম ২০ লক্ষ টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ফলটির নাম ইউবারি মেলন। তরমুজ গোত্রের এই ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু আকর্ষণীয়। এটিকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলেও দাবি করা হয়। এক কেজি এই ফলের যা দাম তা দিয়ে একটি সোনার গয়না বা একটি জমিও কিনে নিতে পারেন। ২০১৯-এ এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়

তবে এই ফল জাপানে মিললেও সহজলভ্য নয়।বেশ কয়েকটি প্রতিবেদনের দাবি অনুযায়ী এক কেজি ইউবারি মেলনের দাম ২০ লক্ষ টাকা। কোনও ফল বিক্রেতা বা দোকানে সহজেই এই ফল পাওয়া যাবে, যদি এমনটা ভাবেন তা হলে ভুল হবে। ইউবারি মেলন জাপানের এক বিশেষ বর্গের মানুষের কাছে বিক্রি করা হয়।

Manual8 Ad Code

বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদন অনুযায়ী, এই ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। সারা বছরই ফলে ইউবারি মেলন। আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code