সেপ্টেম্বর থেকে ব্রিটেনে করোনা টিকার ‘বুস্টার ডোজ’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

দুই ডোজ টিকা দেয়ার পরও লাখ লাখ ব্রিটেনবাসীকে বুস্টার ডোজ হিসেবে করোনার তৃতীয় ডোজ দেয়ার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাজ্য। বয়স্ক ও দুর্বল নাগরিকদের এই ডোজের আওতায় আনা হবে।

Manual1 Ad Code

শীতের আগে করোনার নতুন ধরনের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়ানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে এনডিটিভি।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সার্ভিস (এনএইচএস) করোনার টিকা দানের এই বর্ধিত কর্মসূচির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। স্বাস্থ্য এবং সামাজিক তত্ত্বাবধান মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, সেপ্টেম্বর থেকে এই বর্ধিত টিকাদান কর্মসূচি শুরু করার জন্য এনএইচএস-এর সঙ্গে কাজ শুরু করেছেন।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের প্রথম টিকাদান কর্মসূচি দেশে স্বস্তি এনেছে। তৃতীয় টিকাদান কার্যক্রমের মাধ্যমে সেটাকে সুরক্ষিত করা হবে।

Manual2 Ad Code

ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাবি বলেন, করোনার টিকাদান কর্মসূচিতে আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। ৮৫ শতাংশ বয়স্ক মানুষ প্রথম ডোজের টিকা পেয়েছেন। উভয় ডোজ পাওয়া লোকের সংখ্যা ৬২ শতাংশ।

Manual2 Ad Code

এই সাফল্য ধরে রাখতে আমরা এখন আমাদের ‌দুর্বল প্রতিরোধ শক্তির বয়সী মানুষদের বুস্টার ডোজ দেয়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছি। শীত শুরু হওয়ার আগেই এটা শেষ করব আমরা।

ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলেছেন, ব্রিটেনে এ ধরনের তিন কোটি নাগরিক রয়েছেন, যাদের তৃতীয় ডোজ টিকার জন্য বিবেচনা করা যেতে পারে। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব সবাইকে এবং এর চেয়ে কমবয়সী দুর্বল প্রতিরোধ শক্তির নাগরিকদের চিহ্নিত করে এই টিকা দেয়া হবে বলে মন্ত্রী জানান।

বুস্টার ডোজে কোন ধরনের টিকা ব্যবহার করা হবে অবশ্য তা উল্লেখ করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code