লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস :

Manual4 Ad Code

যুক্তরাজ্যে লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন করা হয়েছে। প্রোপার্টির খরচ ২০০ হাজার পাউন্ড, ২৮ বছরের সংগঠনে এক স্বপ্নের বাস্তবায়ন হলো।

Manual3 Ad Code

৬ জুলাই মঙ্গলবার বাংলাদেশের বাইরে প্রথম ও পুরোনো বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব তাদের ক্রয়কৃত প্রপার্টির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
এর মাধ্যমে ক্লাবের ২৮ বছরের ইতিহাসে সবচেয়ে কাঙিক্ষত কাজটি বাস্তবে পরিণত হলো।
প্রায় দুশ’হাজার পাউন্ড ক্যাশ দিয়ে কেনা হলো এই প্রোপার্টি।

ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী এর আনুষ্ঠানিক ফিতা কাটেন, সাথে ছিলেন ক্লাব সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স ম মাসুমসহ ইসি কমিটি এবং সাবেক শীর্ষ নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

করোনা পরিস্থিতির বিধি নিষেধের কারনে বর্তমান ইসি কমিটির সাথে শুধুমাত্র ক্লাবে দায়িত্বপালনকারী সকল প্রেসিডেন্ট, সেক্রেটারী, ট্রেজারার, ভাইস প্রেসিডেন্ট উপস্থিত থেকে প্রোপার্টির উদ্বোধন করেন।

গ্রাউন্ড-ফ্লোরে ফ্রন্ট গার্ডেন ও পার্কিং সুবিধা সমৃদ্ধ এই প্রোপার্টির মাধ্যমে বছরে ভাড়া ও মূল্যবৃদ্ধি সূত্রে অন্তত ১৫ হাজার পাউন্ড আয় করবে ক্লাব। পূর্ব লন্ডনের বার্কিং-এ প্রোপার্টি ক্রয় এবং ক্রয় পরবর্তী মেরামতসহ প্রায় ২০০ হাজার পাউন্ড খরচ হয়েছে।

এই পুরো অর্থই গত ২০০৩ সাল থেকে ২০২১সাল পর্যন্ত ১৮ বছরে অন্তত চারটি ছোট বড় ফান্ডরেইজিং কার্যক্রমের মাধ্যমে উত্তোলিত হয়।

কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবন্দ ও ব্যবসায়ীরা লাইফ মেম্বার হিসাবে অন্তর্ভূক্ত হয়ে এই সহযোগিতা করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য লন্ডন বাংলা প্রেসক্লাবে সারা যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিক, মিডিয়া কর্মী মিলিয়ে ৩১৭ জন মেম্বার রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code