প্রথমবারের মতো মক্কা-মদিনায় হাজিদের নিরাপত্তায় নারী সেনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তায় নারী সেনাদের মোতায়েন করেছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মক্কা ও মদিনায় হাজিদের নিরাপত্তা নজরদারিতে গত এপ্রিল থেকে নারী সেনা সদস্যদের মোতায়েন শুরু হয়। ইতিহাসে এবারই প্রথম মক্কার কাবাঘর ও এর আশেপাশের এলাকা এবং মদিনায় নারীদের সেনাদের মোতায়েন করলো সৌদি সরকার।

Manual7 Ad Code

রয়টার্স জানিয়েছে, খাকি সামরিক পোশাক, কোমরের নিতম্ব পর্যন্ত লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার ও কালো টুপি পরা এই নারী সেনাদের কয়েক জন কাবাঘরের আশেপাশে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Manual5 Ad Code

মোনা নামে এক সেনা সদস্য বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় অর্জন এবং ধর্ম, দেশ ও পরমদয়ালু স্রষ্টার অতিথিদের সেবা করাটা সবচেয়ে গর্বের বিষয়।’

Manual8 Ad Code

প্রসঙ্গত, রক্ষণশীল সৌদি আরবকে আধুনিকায়নের জন্য বেশ কিছু সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে আজানের সময় দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বাতিল করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code