যুক্তরাজ্যের বার্মিংহামে  আমাজন অভিযানের প্রদর্শনী ৪ ও ৫ ফেব্রুয়ারী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

আগামী ৪ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা ৫টায় এবং ৫ ফেব্রুয়ারী সোমবার রাত ৭ টায় যুক্তরাজ্যের বার্মিংহামের ষ্টার্টর্ফোড রোডের পিকাডিলি সিনেমা হলে প্রদর্শিত হবে সর্ববৃহৎ বাঙালী চলচ্চিত্র আমাজন অভিযান। গত ৩১ জানুয়ারী বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিডিয়া পয়েন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্বের অষ্টম এবং কোনো বাংলা চলচ্চিত্রের প্রথমাবারের মতো আমাজন জঙ্গলের গহীন প্রত্যন্ত এলাকায় স্যুটিং করা বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল নির্মাণ খরছের আমাজন অভিযান চলচ্চিত্রটি ইতিমধ্যে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এবং মুক্তির কয়েক দিনের মধ্যেই রেকর্ড সংখ্যাক কয়েক কোটি অর্থ উপার্জন করেছে। গত ২২ ডিসেম্বর ভারতের একাধিক শহরে মুক্তি পাওয়া ‘আমাজন অভিযান’ প্রথম সপ্তাহেই ১০ কোটি রুপির উপর ব্যবসা করেছে যা এখনও পর্যন্ত যে কোনও বাংলা ছবির ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড। বাংলা চলচ্চিত্রের জন্য বিশাল বাজেটে বিশ্বমানের আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সব বয়সী বিশেষ করে শিশু-কিশোরদের জন্য আলাদাভাবে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্র হিসেবে প্রথমবারের মতো যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মুলধারার সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যও লাভ করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়,এই চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে মুলতঃ বাংলা চলচ্চিত্রকে প্রবাসের বাঙালীদের কাছে এমনভাবে উপস্থাপন করা হয়েছে,যাতে সকলেই অনুধাবন করতে পারেন বাঙালীরাও বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করতে সক্ষম। আমাজন অভিযানের বার্মিংহাম কো-আর্ডিনেটর চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমাজন অভিযানের যুক্তরাজ্যের পরিবশেক ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে‘র প্রধান সায়ন্তন দাস অধিকারী। এসময় তিনি চলচ্চিত্রটি পরিবার পরিজন নিয়ে উপভোগ করার জন্য বাঙালী কমিউনিটির সকলের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে যোগ গিয়ে আমাজন অভিযানের এম্বেসেডর বিশিষ্ট সঙ্গীত পরিচালক রাজা ক্বাশিফ ও সঙ্গীত শিল্পি রুবাইয়াৎ চলচ্চিত্রটির নানা বিষয় বিস্তারীতভাবে তুলে ধরেন।

Manual2 Ad Code

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,বাংলাদেশী লেবার ফ্রেন্ডসের চেয়ারম্যান আশিক মিয়া,যুক্তরাজ্য জাতীয় যুব সংহতির আহবায়ক মনসুর আলম ছাড়াও বার্মিংহামের বাংলা গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকে‘র জয়নাল ইসলাম,চ্যানেল আইয়ের লোকমান হোসেন কাজী,টিভি ওয়ানের আমিরুল ইসলাম বেলাল,একাত্তর টিভির রাজু আহমেদ,এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির জিয়াউর রহমান জিয়া,বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ,বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসির আহমেদ,বাংলা কাগজের উপদেষ্টা আবু এইচ চৌধুরী সুইট ও ক্বাবির আহমেদ,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী ও জুনেদ আহমেদ, রিয়েল সিলেট পেইজের পরিচালক হেলাল আহমেদ প্রমূখ। উল্লেখ্য আগামী ৪ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা ৫টায় এবং ৫ ফেব্রুয়ারী সোমবার রাত ৭টায় বার্মিংহামের ষ্টার্টর্ফোড রোডের পিকাডিলি সিনেমা হলে প্রদর্শন হতে যাওয়া আমাজন অভিযান চলচ্চিত্রটির ছয় পাউন্ড করে টিকেট ধার্র্য্য করা হয়েছে এবং তা আমাজন অভিযানের বার্মিংহাম কো-আর্ডিনেটর রিয়াদ আহাদ ও রাজু আহমেদের কাছে ছাড়াও প্রদর্শনীর দিন কাউন্টারে পাওয়া যাবে। ‘আমাজন অভিযান’ চলচ্চিত্রটি গত ১২ জানুয়ারি যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ড মাল্টিপ্লেক্সের ফেলথাম,উডগ্রিন, ইলফোর্ড,মিল্টন কেইনস,ব্র্যাডফোর্ড,লীডস,ম্যানচেষ্টারের ট্র্যাফোর্ড সেন্টারের ওডিওন মাল্টিপ্লেক্স এবং হ্যারোর সাফারি সিনেমা হলে মুক্তি পেয়ে দারুনভাবে ব্যবসা সফল ও প্রশংসিত হচ্ছে। বাংলা ছাড়াও হিন্দি,ওড়িয়া,অসমিয়া,তামিল এবং তেলেগু ভাষাসহ আরো ৫টি ভাষায় ভারতের বিভিন্ন শহরে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি শিশু কিশোরদের জন্য গ্রাফিকস নভেল ফরম্যাটেও মুক্তি পেয়েছে।

 

 

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

https://www.youtube.com/watch?v=JBzbVfRWlEk

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code