জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে বার্সেলোনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস:

জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি অনিয়মিত ও তীব্র হয়ে উঠছে। এর ফলে স্পেনের বার্সেলোনায় বন্যা ও খরার প্রভাব মোকাবিলা করতে হচ্ছে।

গত বছর ভ্যালেন্সিয়া অঞ্চলে বন্যার পরও লাখো মানুষের পানি সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে কাতালোনিয়া কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

ক্যাম্প ন্যু’র পাশে পার্ক দে জোয়ান মিরো এখন ধুলোময়। তিন বছরের খরায় শুষ্ক হয়ে গেছে শহরের অনেক অংশ।

২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ব কাতালোনিয়ায় রেকর্ড খরা দেখা গেছে।

Manual3 Ad Code

কাতালোনিয়ার আবহাওয়া বিভাগ জানায়, শীতকালীন প্রবল বৃষ্টিপাতের ফলে পার্কের নিচের সিস্টার্নে পানি জমা হলেও এটি শহরের পানির সংকট মেটাতে যথেষ্ট নয়।

মার্ক প্রোহম বলেন, আমরা তীব্র খরার শিকার হচ্ছি এবং একইসঙ্গে চরম বৃষ্টিপাতের প্রভাবও দেখতে পাচ্ছি।

২০২৪ সালের শুরুর দিকে খরাকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পানির ব্যবহার দিনে ২০০ লিটারে সীমাবদ্ধ করা হয় এবং গাড়ি ধোয়া বা বাগান সেচে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে, ভ্যালেন্সিয়ায় গত বছরের বন্যা ও বৃষ্টিপাতের ফলে ২০০ জনের মৃত্যু হলেও কাতালোনিয়ার খরা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় কর্মকর্তারা বলেন, এ ধরনের চরম পরিস্থিতি দ্রুত বাড়ছে এবং জলবায়ু পরিবর্তনের গতিও প্রত্যাশার চেয়ে দ্রুত।

Manual2 Ad Code

বার্সেলোনার পানির সরবরাহ নিশ্চিত করতে ২০০৮ সালের খরা পরবর্তী সময়ে লবণমুক্তকরণ প্রকল্প শুরু হয়। বর্তমানে শহরের পানির ৩৩ শতাংশ আসে এই প্রকল্প থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code