লিজ ট্রাসের আপত্তি, জলবায়ু সম্মেলনে যাবেন না ব্রিটিশ

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: আগামী নভেম্বর মাসে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের কপ ২৭ জলবায়ু সম্মেলন। এখানে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের যোগ দেওয়ার কথা ছিল। তিনি নিজেও এই সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ‘আপত্তি’ জানানোর পর আগামী মাসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে যাবেন না নতুন এই ব্রিটিশ রাজা। রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেছেন তার বড় ছেলে চার্লস। আগামী ৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সমাবেশে বক্তৃতা দেওয়ার ইচ্ছা করেছিলেন নতুন এই রাজা।
তবে রানি মৃত্যুর ঠিক দু’দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়া লিজ ট্রাস গত মাসে বাকিংহাম প্যালেসে চার্লসের সাথে ব্যক্তিগত সাক্ষাতের সময় এর বিরোধিতা করেন এবং এরপরই পরিকল্পনাটি বাতিল হয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code