অবশেষে মাটির গর্ত থেকে মানসিক হাসপাতালে যাচ্ছে শিকলবন্দী রবিউল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

 

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর

Manual7 Ad Code

অবশেষে পাবনা মানসিক হাসপাতালে ঠাঁই হচ্ছে শিকলবন্দি রবিউল ইসলামের। মঙ্গলবার (৩ আগস্ট) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের প্রচেষ্টায় তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

Manual1 Ad Code

এর আগে বিভিন্ন শিরনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক অতুল সরকারের নজরে আসে। তার নির্দেশে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ তার থাকার জন্য একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের নির্দেশে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম তার সুচিকিৎসার যাবতীয় দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

Manual2 Ad Code

এদিকে সোমবার অসুস্থ রবিউল ইসলামের বাবা নুরুল ইসলামের হাতে চিকিৎসা বাবদ পাঁচ হাজার টাকা তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ। এ সময় উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ বলেন, ‘রবিউলের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code