রায়পুরায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

এম.নূরউদ্দিন আহমেদ, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় চলতি ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি/২০২০-২১ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে কৃষি অফিসার বনি আমিন খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো.শফিকুল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
কৃষি প্রনোদনার আওতায় উপজেলার ১৪০৫ জন কৃষকদের মাঝে গম, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, পিয়াজ, মরিচ সহ হাইব্রিড বোরো ভুট্টা বীজ এবং ডিএপি এম ও পি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.নূরউদ্দিন আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.শহিদুল্লাহ সহ রায়পুরা উপজেলার ২৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা হতে আগত কৃষক কৃষাণীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code