সুইডেন বাংলাদেশ দুতাবাসে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

বাঙালীর বেদনাবিদূর শোকের মাস আগস্ট। এ মাসের প্রথম দিনে সুইডেন বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বাকসু সাবেক জিএস ড. প্রদিপ কর। অনুষ্ঠানটি রাস্ট্রদুত নজরুল ইসলাম উদ্বোধন করেন।

সুইডেন নিবাসী বঙ্গবন্ধু অনুরাগী মোহাম্মদ আফতাবুর রহমান এর সংগৃহীত এবং মুদ্রিত জাতির পিতার পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ও কূটনৈতিক জীবনের বিভিন্ন দুর্লভ ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।

Manual4 Ad Code

অনুষ্ঠান সুইডেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ফরহাদ খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেত্রীবৃন্দ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তা, দুতাবাসের অনেক কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিভিন্ন অর্জন নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জীবন, কর্ম এবং চেতনা প্রবাসীসহ সকল বাঙ্গালীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুদায়িত্ব পালন করতে হবে সকলকে হাতে হাত রেখে।

এদিকে মুজিববর্ষকে উপজীব্য করে দূতাবাসের বিভিন্ন কার্যক্রমগুলো তুলে ধরে রাষ্ট্রদূত বলেন এই আলোকচিত্র প্রদর্শনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য স্মৃতিসমূহ ও তাঁর আত্মত্যাগ এবং সংগ্রামী জীবনকে মানুষের হৃদয়ের মণিকোঠায় তুলে ধরতে সক্ষম হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, দুই সপ্তাহব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী ১৫ আগস্ট পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code