সিলেট আনসার ভিডিপির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়।

শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দিনটি উদযাপনে সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয় যৌথ উদ্যোগে ১৫ আগষ্ট নগরীর আখালিয়াস্থ জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে কর্মসূচী সমূহের মধ্যে ছিল- রাতে খতমে কোরআন, বাদ ফজর মিলাদ ও দোয়া মাহফিল, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ পরিধান করা, সিলেট জেলা প্রশাসনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

 

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এছাড়াও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট এনামুল খান। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. জসীম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কার্যালয় সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক। মিলাদ মাহফিল পরিচালনায় ছিলেন মসজিদের ইমাম আব্দুস সালাম। সভায় উপস্থিত ছিলেন, রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয়ে কর্মকর্তা/কর্মচারী। ব্যাটালিয়ান আনসার ক্যাম্প সংস্থায় নিয়োজিত সাধারণ আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ।

Manual5 Ad Code

প্রধান অতিথি আলোচনা সভায় তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আনসার সদস্যদের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকতে হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক দিবসে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃতি, সঙ্গীত পরিবেশন ও দিনব্যাপী জাতির জনকের প্রামান্য চিত্র প্রদর্শনী দেখানো সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি অতিবাহিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code